জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যপদ পেলেন ৪৪১ জন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১২:০৭ এএম
জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যপদ পেলেন ৪৪১ জন

জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে ৪৪১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের এই তালিকা প্রকাশ করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও যথাযথ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এই নতুন সদস্যদের নির্বাচিত করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির এই উদ্যোগের ফলে জাতীয় প্রেস ক্লাব আরও বেশি গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর