আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন পার্থ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:৪৮ পিএম
আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন পার্থ

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে এ কমিটির সভাপতি করা হয়েছে।

রোববার (১৪ জুন) সংসদের অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মণি (বরগুনা-২) কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদের কার্যসূচিতে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করা হয়।

এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দেন। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।

পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এম জি