মালয়েশিয়া ও চীন সফর শেষে রাজধানী ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও একই ফ্লাইটে দেশে ফিরেছেন।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। বিমানবন্দরে বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও চীনের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য ও পদস্থ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র নেতৃবৃন্দও বিমানবন্দরে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন