আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘ছায়া বাজেট’ প্রকাশ করতে যাচ্ছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে দলটি।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, সংবাদ সম্মেলনে দলের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় বাজেটকে ঘিরে তাদের বিকল্প অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও প্রস্তাবনা তুলে ধরা হবে এই ‘ছায়া বাজেট’ এর মাধ্যমে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন