টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মূল পর্ব শুরু

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০১:১১ পিএম
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মূল পর্ব শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের দুই ফাইনালিস্ট  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শনিবার (২২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে অষ্টম আসরের সুপার টুয়েলভ পর্ব।

সুপার টুয়েলভে গ্রুপ-১ এ জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ড। 

১৬ অক্টোরব থেকে গতকাল (শুক্রবার) পর্যন্ত যা হলো সবই ছিল প্রথম পর্বের আড়ালে বাছাই পর্বের ম্যাচ। সেখান থেকে মূল পর্বে কোয়ালিফাই করেছে চারটি দল- শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।

শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হয় ম্যাচটি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লড়াই দিয়ে মূল পর্বের আমেজ আর উত্তাপ—দুটোই ছড়ানোর কথা। হ্যাঁ, কথাই। 

তবে বড় দুশ্চিন্তার কারণ আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের ভাষ্য অনুযায়ী ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির।

টিএইচ