গ্রুপ পর্বের রোমাঞ্চ পেরিয়ে নকআউটের ধাপগুলোও শেষ হয়েছে। শিরোপা নির্ধারণে ফুটবল বিশ্বে এখন আর মাত্র সাতটি ম্যাচ বাকি রয়েছে। টিকে থাকা সেরা আটটি দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্স ও মরক্কো। বস্টন স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচটি মূলত গত কাতার বিশ্বকাপের সেমিফাইনালেরই পুনরাবৃত্তি।
হাইভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ থেকে টেলিভিশন ও অনলাইনে সরাসরি উপভোগ করার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির (বাংলাদেশ টেলিভিশন) পাশাপাশি এবারের বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করছে দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন।
টিভি পর্দার বাইরে মোবাইল ফোন, ট্যাব কিংবা স্মার্ট ডিভাইসে ঘরে বসেই খেলা দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে সরাসরি খেলা দেখার সুযোগ মিলবে বাংলালিংকের জনপ্রিয় অ্যাপ টফি (Toffee), গ্রামীণফোনের স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপ (Bioscope) এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন (iScreen)-এ। এ ছাড়া রবি ব্যবহারকারীরা তাঁদের নিজস্ব ‘মাই রবি অ্যাপ’-এর মাধ্যমেও খেলা উপভোগ করতে পারবেন।
ডিজিটাল এসব প্ল্যাটফর্মের পাশাপাশি স্পোর্টসজিফাই (Sportszfy) এবং স্পোর্টজেডএক্স (SportzDX)-এর মতো বিভিন্ন জনপ্রিয় স্পোর্টস অ্যাপ থেকেও ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের এই মেগা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন