ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রেস সচিব

যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সন্দেহ নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৮:০৩ পিএম

যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সন্দেহ নেই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এই নিশ্চয়তা প্রদান করেন।

প্রেস সচিব জানান, নির্বাচনের সর্বশেষ অগ্রগতি ও আপডেট দেশবাসীকে জানাতে এখন থেকে প্রতি সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং অনুষ্ঠিত হবে। নির্বাচনী ব্যবস্থাপনার অংশ হিসেবে ইতোমধ্যে ৪৯৫টি উপজেলায় ভোটগ্রহণের সরঞ্জাম ও প্রয়োজনীয় যানবাহন পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আগে যেখানে প্রতি উপজেলায় গড়ে ১০টি গাড়ি বরাদ্দ থাকত, এবার তা বাড়িয়ে ৩০টি করা হয়েছে।

এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শফিকুল আলম জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এবার রেকর্ডসংখ্যক ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। প্রথমবারের মতো এত বড় পরিসরে প্রবাসীদের অংশগ্রহণকে ‘অভুতপূর্ব’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, শ্রীলঙ্কা ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরাও বাংলাদেশের এই আধুনিক ভোটদান পদ্ধতি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রতিটি উপজেলায় আলাদা মনিটরিং টিম কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া, ‘জুলাই সনদ’ সংক্রান্ত গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং জনসচেতনতা বাড়াতে ইমাম ও পুরোহিতসহ ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেএইচআর

Link copied!