ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নজরুল ইসলাম

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটি হয়নি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:০২ পিএম

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটি হয়নি

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাম্প্রতিক সভায় নতুন কোনো কমিটি গঠন সংক্রান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির বর্তমান সভাপতি মো. নজরুল ইসলাম।

সোমবার সংগঠনের প্যাডে তাঁর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মূলত সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় নতুন কোনো কমিটি গঠন বা নেতৃত্ব নির্বাচনের মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিভ্রান্তি নিরসন বিজ্ঞপ্তিতে বর্তমান সভাপতি মো. নজরুল ইসলাম স্পষ্ট করে বলেন, কোনো কোনো সংবাদমাধ্যমে অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের খবর প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়। এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং সদস্যদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল যে, সংসদ সচিবালয়ের সচিব বেগম কানিজ মওলা সভাপতি এবং পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। ওই সংবাদটিকে অসত্য হিসেবে দাবি করে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হলো।

জেএইচআর

Link copied!