জাবি প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:১৮ পিএম
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মো. এহিউদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় উপাচার্য বলেন, বিবিসির একজন পেশাদার সাংবাদিক হিসেবে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে মার্ক টালি বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন।
বিবিসিতে প্রচারিত তার প্রতিবেদনের মাধ্যমে বাঙালির প্রকৃত দুর্দশার চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন তিনি, যা বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপাচার্য আরও বলেন, মার্ক টালির মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারালো। তিনি তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় উপাচার্য মার্ক টালির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, গতকাল ২৫ জানুয়ারি ২০২৬ ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক মার্ক টালি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
জেএইচআর