ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রেস সচিব

নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭-১৮ ফেব্রুয়ারির পরে যাবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:১৫ পিএম

নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭-১৮ ফেব্রুয়ারির পরে যাবে না

নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বলেছেন, এ প্রক্রিয়া ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ কথা বলেন। 

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘সবচেয়ে দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তর হবে। যদি দেখা যায় তিন দিনের মধ্যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাকা হচ্ছে, তবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারিতেই এটি হয়ে যেতে পারে। আমার মনে হয় না এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করা হবে।

এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াতে পারেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সরকারের সামনে দুটি বিকল্প আছে। রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি, যেমন প্রধান বিচারপতি শপথ গ্রহণ করাতে পারেন। অথবা প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালন করতে পারেন। 

আইন উপদেষ্টা আরও বলেন, সরকার নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চায়।

ইএইচ

Link copied!