ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দায়িত্ব ছাড়ার আগে সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:২৬ পিএম

দায়িত্ব ছাড়ার আগে সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে নিজের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি তাঁর আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব নেওয়ার সময় তিনি যে সম্পদের ঘোষণা দিয়েছিলেন, বর্তমানেও তাতে কোনো পরিবর্তন হয়নি। এই সময়ের মধ্যে তাঁর বা তাঁর পরিবারের কোনো নতুন সম্পদ বাড়েনি বলে তিনি নিশ্চিত করেছেন।

সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, ঢাকার শাহীনবাগে তাঁর একটি এবং যাত্রাবাড়ীতে উত্তরাধিকার সূত্রে পাওয়া আরও একটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ময়মনসিংহে তাঁর ও তাঁর স্ত্রীর নামে দুটি অ্যাপার্টমেন্ট এবং গ্রামের বাড়ি মাগুরায় ৪০ শতাংশ কৃষিজমি রয়েছে।

ব্যাংক হিসাবের বিষয়ে তিনি জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা তাঁর একমাত্র সঞ্চয়ী হিসাবে বর্তমানে ১ কোটি ২৩ লাখ টাকা জমা আছে। দায়িত্ব নেওয়ার সময় এই অংক ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ দায়িত্ব পালনকালীন তাঁর অ্যাকাউন্টে ৯ লাখ টাকা বেড়েছে।

এই বাড়তি টাকার উৎস ব্যাখ্যা করে তিনি বলেন, এর মধ্যে সাড়ে ৭ লাখ টাকা তাঁর শ্যালক ধার শোধ বাবদ ফেরত দিয়েছেন। বাকি টাকা তাঁর বড় ভাই রমজান মাসে দরিদ্রদের সাহায্যের জন্য বিদেশ থেকে পাঠিয়েছেন। এই লেনদেনের সব তথ্য যাচাইযোগ্য বলে তিনি দাবি করেন।

শফিকুল আলম তাঁর আর্থিক স্বচ্ছতা নিয়ে যেকোনো ধরনের অনুসন্ধানকে স্বাগত জানিয়েছেন। পরিশেষে রসিকতা করে তিনি বলেন, তাঁর আলোচিত সেই 'নকল বারবারি মাফলার'টিও এখনো তাঁর সংগ্রহেই আছে।

জেএইচআর

Link copied!