ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩১, ২০২৬, ০৫:০৯ পিএম

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ের উদ্যোগে আগামীকাল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে ঈদুল আজহা উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।

সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে ঈদকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতির বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এম জি

Link copied!