ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এখন ভোট চোর বললেই গুম: আফরোজা আব্বাস

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১১, ২০২৩, ০১:১৯ পিএম

এখন ভোট চোর বললেই গুম: আফরোজা আব্বাস

জাতীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, গণতন্ত্রের বাংলাদেশ চাই,ভোট চোরকে চোর বলতে চাই। কিন্তু এখন চোর বললে আমাদের নেতাকর্মী গুম হয়ে যাচ্ছেন। আমরা হারানো বাংলাদেশে ফিরে যেতে চাই। কথা বলার অধিকার চাই।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচি থেকে তিনি এ কথা বলেন। সকাল ৯টা ৪০ মিনিট থেকে কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত

আফরোজা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে রেখে পালিয়ে যায়নি। তিনি দেশের মানুষের জন্য সব ধরণের ত্যাগ স্বীকার করছেন।

বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা বলেন, এই সরকারের সময় শেষ। এই সরকার কারাগারকে উন্নত করছে। শেখ হাসিনা সরকারের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগারে।

গণ-অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঞ্চলনায় ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এবি

Link copied!