ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ফজলুর রহমান

মুক্তিযোদ্ধের মানুষ আমি আর জামায়াত হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের দল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ০৩:৫০ পিএম

মুক্তিযোদ্ধের মানুষ আমি আর জামায়াত হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের দল

জাতীয়তাবাদী দল বিএনপির পাঠানো চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি জানিছেন, রাত ৯টায় চিঠি হাতে পেয়েছি। দল আমার কিছু কথায় আপত্তি জানিয়ে ওই চিঠি দিয়েছে। আমি নির্দিষ্ট সময়ে এর জবাব দিব।

সোমবার হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার বাসার নিচে কতগুলো ছেলে-মেয়ে, সংখ্যায় সাত-আটজন হবে। তারা সকাল থেকে মব সৃষ্টি করছে। দল শোকজ করতেই পারে তাই বলে আমার বাসায় মব সৃষ্টি করে আমাকে হত্যা চেষ্টা করবে। তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধের মানুষ আর জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থা দল।

এর আগে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন।

এতে আরও বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি’র সাড়ে ৪০০-এর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শীয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

জেএইচআর

Link copied!