ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি দেবে

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আগস্ট ৩০, ২০২৫, ০৮:৫১ পিএম

বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি দেবে

বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান।

শনিবার দুপুর ২টায় ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধি সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন। 

তারেক রহমান ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন প্রশ্নে বিএনপি’র অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন— “বাংলাদেশ সকল জাতি ও সম্প্রদায়ের। কোনো জনগোষ্ঠীকে অবহেলা বা বৈষম্যের মধ্যে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং তাদের সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। জাতীয়তাবাদী আদর্শের মূল শক্তি হচ্ছে জাতীয় ঐক্য। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যগণ, জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হচ্ছে এসব জনগোষ্ঠীকে।

অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিশেষ কোটা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও ভূমি অধিকারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, খাগড়াছড়ি, বান্দরবান, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয় যেখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজস্ব নৃত্য, গান ও সংস্কৃতির পরিবেশনা করেন।

ইএইচ

Link copied!