ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গালি দেওয়া সেই তরুণীর পক্ষে আদালতে লড়বেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩, ২০২৫, ০৭:৩৪ পিএম

গালি দেওয়া সেই তরুণীর পক্ষে আদালতে লড়বেন ফজলুর রহমান

বিএনপি থেকে পদ স্থগিত আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন, তিনি হ্যান্ডমাইক হাতে তার নাম ধরে ডাকাডাকি করা এবং কটাক্ষসহ নানা স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তরুণী ফারজানা তমা-র পক্ষে আদালতে লড়বেন।

সম্প্রতি গণমাধ্যমকে সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, ‘যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে, ফজু পাগলা গ্রেফতার না হলে যাবো না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। এখন তাকে আমার ছাড়াতে হবে।’

ফজলুর রহমান বলেন, ‘আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব। আমি ছাড়াবো না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই।’

ফজলুর রহমান আরও বলেন, “জামায়াতের কর্মীরা আমাকে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান দেয়নি। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনো বাস্তবায়িত হয়নি। দেশে এখনও মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।”

প্রসঙ্গত, জুলাই মাসে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধাদের ‘কালো শক্তি’ বলার কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

সেসময় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভে অংশ নিয়ে ফারজানা তমা তার নাম ধরে ডাকাডাকি এবং নানা স্লোগান দেয়। ওই তরুণীকে ১২ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। ২১ দিন ধরে সে কারাগারে আছে।

ইএইচ

Link copied!