ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
হাসনাত আব্দুল্লাহ

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

নভেম্বর ১১, ২০২৫, ০৮:১৮ পিএম

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে

আওয়ামী লীগ আগুনসন্ত্রাসের উৎপাদন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

তিনি বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলটিকে ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে।’

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নতুন সমবায় মার্কেট ভবনের ৯ম তলায় এনসিপির জেলা ও মহানগর দলীয় কার্যালয় স্থাপন করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, গত দুই দিনের কার্যক্রমে তা প্রমাণ হয়েছে।’

হাসনাত বলেন, ‘টকশোতে এতদিন আওয়ামী লীগের সুবিধাভোগীরা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। গত দুই দিনে আওয়ামী লীগের কার্যক্রম আবারও স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেওয়া সম্ভব না।’

নির্বাচনি জোট করার বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, ‘যারা সংস্কারের পক্ষে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং ২৪–কে সমর্থন করেছেন তারা যদি আসতে চায় তাহলে তাদের সঙ্গে এনসিপি জোটবদ্ধ হতে পারে। যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে কোনো জোট নয়।’

নারায়ণগঞ্জে গডফাদারের রাজনীতি এই জেলার ঐতিহ্যকে কলুষিত করেছে উল্লেখ করে হাসনাত বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা এনসিপির সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, এনসিপি কেন্দ্রীয় সদস্য ও জেলা যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনুসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ইএইচ

Link copied!