ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুল

ভিন্নমত দেখালেই শত্রু ভাবা হয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৫, ০২:০৮ পিএম

ভিন্নমত দেখালেই শত্রু ভাবা হয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভিন্নমত প্রকাশ করলেই তাকে দমন করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় দুই দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চান।

সাংবাদিকদের দাবি আদায়ে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। নিজস্ব শক্তিতে দাঁড়াতে পারলে তবেই অধিকার আদায় সম্ভব হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জাতি এখন এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ এনে দিতে পারে। তবে মতপ্রকাশের স্বাধীনতাকে মূল্যায়ন না করলে গণতন্ত্র টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ভিন্নমত দেখালেই ব্যক্তিকে শত্রু ভাবা হয়, অপপ্রচার চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা নৈরাজ্য ও জনঅস্থিরতা তৈরি করে গণতন্ত্রকে দুর্বল করছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছিল দাবি করে তিনি বলেন, বিএনপির ৩১ দফা ঘোষণাতেও গণমাধ্যমের স্বাধীনতা স্পষ্টভাবে সুরক্ষিত রাখা হয়েছে।

ইএইচ

Link copied!