ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-২

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার মনোনয়ন ফরম সংগ্রহ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:০৭ পিএম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দুপুরে তাঁর পক্ষে এই ফরম সংগ্রহ করা হয়।

দুপুর সোয়া ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আলী হোসেন বলেন, নেতাকর্মীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমাদের ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আজ ফরম নিয়েছি। পরবর্তী পদক্ষেপ ও চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানা নিজেই জানাবেন।

উল্লেখ্য, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগরের আংশিক নিয়ে গঠিত এই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিএনপি আসনটি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। ফলে এই আসনে জোটের প্রার্থী হিসেবে লড়বেন মাওলানা জুনায়েদ আল হাবীব।

আসন সমঝোতা নিয়ে গত মঙ্গলবার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেছিলেন, এত বড় দল হিসেবে বিএনপিকে জোটের স্বার্থে অনেক সিদ্ধান্ত নিতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে জোট হয়েছে, তাই দলটি তাদের আসন ছাড়তে বাধ্য হয়েছে।

স্বতন্ত্র নির্বাচন করলে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি জানান, দল যদি প্রয়োজন মনে করে তবে ব্যবস্থা নেবে, এ বিষয়ে তাঁর কিছু বলার নেই।

জেএইচআর

Link copied!