ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জোটের সিদ্ধান্তে দ্বিমত, নির্বাচনে লড়ছেন না সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:১০ পিএম

জোটের সিদ্ধান্তে দ্বিমত, নির্বাচনে লড়ছেন না সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। 

সোমবার রাতে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট ও আসন সমঝোতার বিষয়ে দ্বিমত পোষণ করেই তিনি এই অবস্থান নিয়েছেন।

সামান্তা শারমিন তার পোস্টে উল্লেখ করেন, পার্টির মাত্র ১০ মাসের পথচলায় সাংগঠনিক মধ্যপন্থার চূড়ান্ত রূপ নির্ধারণ করা সহজ কাজ নয়। ভিন্ন ভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতা ও মতাদর্শের মানুষের সমন্বয়ে গঠিত এই দলে অভ্যন্তরীণ বিতর্ক ও মতভিন্নতাকে তিনি স্বাভাবিক হিসেবেই দেখছেন। তবে সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া ও কৌশলগত সিদ্ধান্তের প্রশ্নে তিনি নিজের ভিন্নমতের কথা স্পষ্ট করেছেন।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, যেহেতু তিনি এই জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে করছেন না, তাই এই জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহযোগিতা গ্রহণ করা তার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তবে জোটের সিদ্ধান্তে ভিন্নমত থাকলেও তিনি এখনই দল থেকে পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন।

সামান্তা আরও উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে এই নির্বাচনী জোট এনসিপির ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই সিদ্ধান্তের ফলে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হবে, তার সঙ্গেই তাঁর নিজের এবং দলের ভবিষ্যৎ নিবিড়ভাবে যুক্ত। তিনি এই অবস্থানের চূড়ান্ত রাজনৈতিক ফলাফলের জন্য সময়ের অপেক্ষা করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে এনসিপির অভ্যন্তরে আগে থেকেই অসন্তোষের খবর পাওয়া যাচ্ছিল। এর আগে দলের অন্যতম পরিচিত মুখ ডা. তাসনিম জারা জোটের সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন।

ইএইচ

Link copied!