নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জানুয়ারি ২, ২০২৬, ০৬:০৪ পিএম
গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ।
শুক্রবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ড. কামাল হোসেনের জন্য প্রার্থনাকারী তার শুভাকাঙ্ক্ষীরা হলেন, রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও সাধারণ জনগণ।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন ড. কামাল হোসেন।
ইএইচ