ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নজরুল ইসলাম খান

বিএনপির কোনো গুপ্ত কৌশলের দরকার হয় না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৬, ১১:৩০ পিএম

বিএনপির কোনো গুপ্ত কৌশলের দরকার হয় না

রাজনীতি করার জন্য বিএনপির কোনো গুপ্ত কৌশলের দরকার হয় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

তিনি বলেন, “আমাদের কোনো গুপ্ত কৌশলের দরকার নেই। আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমাদের সকল চাওয়া জনগণকে ঘিরে। তাই জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সব সময় প্রকাশ্য আন্দোলন ও সংগ্রাম করেছি।”

রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ সময় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচনকে বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে অভিহিত করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি গত ১৬ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো নির্বাচন এবং এজন্যই বিএনপি বারবার নির্বাচনের কথা বলে এসেছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার বিএনপি সবই করবে। কারণ বিএনপি বরাবরই নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল।”

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, সভায় একজন প্রার্থী কীভাবে নির্বাচনী কাজ পরিচালনা করবেন এবং ভোটারদের কাছে বিএনপির পরিকল্পনা তুলে ধরবেন তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আইন মেনে প্রচার চালানো এবং ভোটারদের কেন্দ্রে আনার বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি রাতে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি।

ইএইচ

Link copied!