ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কারাগারে থেকে গোপালগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীক পেলেন গণঅধিকারের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২২, ২০২৬, ০২:৩৫ পিএম

কারাগারে থেকে গোপালগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীক পেলেন গণঅধিকারের প্রার্থী

গোপালগঞ্জ-১ আসনে কারাগার থেকে ট্রাক প্রতীক বরাদ্দ পেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া। 

বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আবু হানিফ জানান, গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন নেওয়া কাবির মিয়া ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঋণখেলাপির অভিযোগ এনে কাবির মিয়ার মনোনয়ন বাতিল করেছিল ইসি। পরে ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২০ জানুয়ারি প্রার্থিতা ফিরে পান সাবেক এ উপজেলা চেয়ারম্যান। 

এতে করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা রইল না।

ইএইচ

Link copied!