ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১২ তারিখে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে: হাসনাত আবদুল্লাহ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:১৫ পিএম

১২ তারিখে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে: হাসনাত আবদুল্লাহ

রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী পথসভায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘১২ তারিখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে।’ 

রোববার বিকেলে কাউনিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

রংপুর-৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আব্দুল হালিম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এটিএম আযম খান।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কাউনিয়ার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আখতার হোসেনকে বিজয়ী করার জন্য তারা আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক সাইদুল ইসলামসহ জোটভুক্ত দলের স্থানীয় নেতৃবৃন্দ। পথসভায় এনসিপি ও জোটভুক্ত দলের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

ইএইচ

Link copied!