ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কক্সবাজার-১ আসনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বেসরকারিভাবে নির্বাচিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:৪৮ এএম

কক্সবাজার-১ আসনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বেসরকারিভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের জোয়ারে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও হেভিওয়েট প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং দলীয় একাধিক সূত্র এই চাঞ্চল্যকর ও আনন্দের খবরটি নিশ্চিত করেছে। 

নির্বাচনি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সালাহউদ্দিন আহমদ মোট ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ের মুকুট পরেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় ৯৪ হাজার ৪৪৭টি। 

পরিসংখ্যান অনুযায়ী, কক্সবাজার-১ আসনে মোট ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন ভোটার ছিলেন এবং প্রার্থী ছিলেন ৩ জন। যদিও লড়াই মূলত দ্বিমুখী ছিল। 

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা চলাকালীন কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল।

জেএইচআর

Link copied!