ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, রয়েছেন জুলাই শহীদের মা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৭:৩৪ পিএম

নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, রয়েছেন জুলাই শহীদের মা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। জোটের মোট ১৩টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে ১১টি, যার মধ্যে ৮টিতে নিজ দলের প্রার্থী দিয়েছে তারা। বাকি আসনগুলো জোটের স্বার্থে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে একজন জুলাই শহীদের মাও রয়েছেন।

সোমবার বিকেলে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জোটগত সমঝোতার অংশ হিসেবে তিনটি আসন অন্য শরিকদের জন্য রাখা হয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।

জামায়াতের মনোনীতদের মধ্যে রয়েছেন নুরুন্নেসা সিদ্দিকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নী, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। 

অন্যদিকে জোটসঙ্গীদের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

এএন

Link copied!