ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের ফেসবুক পেজ উধাও

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৪, ০৫:২৫ পিএম

ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের ফেসবুক পেজ উধাও

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের ও ওয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের পলিসির বিরুদ্ধে গিয়ে পেজটি পরিচালনা করায় তা বন্ধ করা হয়।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে সাদ্দামের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আজ সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয়।

সাদ্দামের পেজ বন্ধের বিষয়ে মেটার কাছে আবেদনকারী শুভকে পাঠানো এক মেইলে বলা হয়, “Good news that the account you reported has already been taken down from our platform by our team since they do go against Facebook policies. We‍‍`ve removed the account you reported from Facebook.”

জানা যায়, ‘সাইবার ৭১’ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেইজটি সরিয়ে নেয় মেটা। সাইবার ৭১ তাদের ফেসবুক পেজসহ সাইবার ফোর্স নামে আরও একটি ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয় মেটা। ‘Murshiddarbar Community’ নামে এক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর তাদের পরবর্তী লক্ষ্য সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ নিষ্ক্রিয় করা।

তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মন্তব্য পাওয়া যায়নি।

বিআরইউ

Link copied!