ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কাতার বিশ্বকাপ

ব্রাজিলকে সমর্থন দেবেন মেসিদের কোচ, তবে...

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩০, ২০২২, ০২:৫৭ পিএম

ব্রাজিলকে সমর্থন দেবেন মেসিদের কোচ, তবে...

আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জিততে না পারলে ব্রাজিলকে সমর্থন দেয়ার ইঙ্গিত দিলেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি। পোল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে ব্রাজিলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বুধবার (৩০ নভেম্বর) দোহার ৯৭৪ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পোল্যান্ডকে হারাতে পারলেই শেষ ষোলোয় উঠবে মেসিরা। গ্রুপের অন্য ম্যাচে যদি সৌদি আরব-মেক্সিকো ড্র হয় তাহলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে আর্জেন্টিনা।

লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্য শুধু ব্রাজিল ও আর্জেন্টিনারই আছে। উরুগুয়ে থাকলেও দলটির পারফরম্যান্স মোটেও সন্তুষ্ট করতে পারছে না ভক্তদের। ‘এইচ’ গ্রুপে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

এই মহাদেশ থেকে ইকুয়েডর আগেই বাদ পড়েছে গ্রুপপর্ব থেকে। সে হিসেবে আর্জেন্টিনা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লে শিরোপাজয়ের দৌড়ে লাতিন আমেরিকা থেকে শুধু ব্রাজিলকেই বিবেচনা করা যায়।

সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে জিততেই হবে, মেক্সিকো জিতলে ও আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল পার্থক্যের হিসাব। তবে এসব সমীকরণের মধ্যে না গিয়ে ম্যাচটা জিতে সহজেই শেষ ষোলোর টিকিট কাটতে চাইবে আর্জেন্টিনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নিজেদের দুটি ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে।

ব্রাজিল শেষ ষোলোয় ওঠায় খুশি হয়েছেন স্কালোনি। সংবাদকর্মীদের তিনি বলেছেন, ব্রাজিল (শেষ ষোলোয়) ওঠায় খুশি হয়েছি। আমি লাতিন আমেরিকান ফুটবলের বড় ভক্ত। আমার প্রচুর ব্রাজিলিয়ান বন্ধু আছে। আর্জেন্টিনা যদি না পারে তাহলে আমি চাইবো লাতিন আমেরিকার কোনো দল জিতুক (বিশ্বকাপ)। কেউ অন্যভাবে ভাবলে ভুল করবে। ওরা (ব্রাজিল) ভালো খেলে দুটি ম্যাচ জিতেছে, তাদের অভিনন্দন জানাই।

এদিকে, পোল্যান্ডের বিপক্ষে খেলার স্টাইল পাল্টাতে চান না স্কালোনি। তিনি বলেছেন, মেক্সিকোর বিপক্ষে রক্ষণভাগে আমাদের পাঁচজন ছিল। বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি, (বুধবারও) সেভাবেই খেলবো। পোল্যান্ডের খেলোয়াড়েরা কিন্তু শুধু বাতাসেই ভালো নয়, তাদের ভালো ফুটবল খেলার মতো এবং কৌশলগতভাবে দক্ষ খেলোয়াড় আছে।

টিএইচ

Link copied!