ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৫, ১১:৫৮ পিএম

চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

পাকিস্তান ও ভারতের পর শুক্রবার বাংলাদেশ দলের নাম ঘোষণা করে বিসিবি।

দল ঘোষণা নিয়ে বেশ কিছু চমক দেখা গেছে। তিন বছর পর নুরুল হাসান সোহান টি-টোয়েন্টি দলে ফিরেছেন। এছাড়া দীর্ঘ দুই বছর পর সাইফ হাসানকে আবারো ডাক মিলেছে। তবে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ। এশিয়া কাপের আগে ৩০ আগস্ট থেকে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মিরাজ এই সিরিজে পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন, তবে এশিয়া কাপের স্ট্যান্ডবাই হিসেবে তার নাম রাখা হয়েছে।

স্কোয়াডে ওপেনার হিসেবে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন থাকছেন। অধিনায়ক লিটন দাস যেকোনো অবস্থানে ওপেন বা ওয়ানডাউন খেলতে পারবেন। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলি অনিকের সঙ্গে সোহান ও সাইফ থাকবেন বাড়তি অপশন হিসেবে। ফিনিশিংয়ে শামীম হোসেন পাটোয়ারি দায়িত্বে থাকবেন।

স্পিন অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন শেখ মেহেদী, রিশাদ হোসেন এবং পেস অলরাউন্ডার সাইফ উদ্দিন। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে। বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন-মুস্তাফিজরা এশিয়া কাপের যাত্রা শুরু করবেন।

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপ)

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

ইএইচ

Link copied!