ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২৬, ১২:১৪ এএম

আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ হওয়ায় ট্রফি স্পর্শ করার সেই সুযোগ নেই হামজা রাকিব হোসেন বা জামাল ভূঁইয়াদের। 

তবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ২০২৬ বিশ্বকাপ ট্রফি আজ বুধবার বাংলাদেশে আসছে।

একদিনের জন্য আসছে এই সোনালি ট্রফি। সফরে প্রতিনিধি হিসেবে আসছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা। এর আগেও তিনবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। 

সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠান হবে। পরে ট্রফিটি রাখা হবে ঢাকার র‍্যাডিশন ব্লু হোটেলে। বেলা দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রফিটি সেখানে থাকবে।

সোনালি ট্রফির সঙ্গে শুধু খেলোয়াড়রা নন, দর্শক সমর্থকরাও ছবি তোলার সুযোগ পাচ্ছেন। একদিনের জন্য ট্রফিটি বাংলাদেশে আসছে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা’র সৌজন্যে। কাছ থেকে দেখা ও ছবি তোলার জন্য একটি ক্যাম্পেইন চালু করেছিল কোকা-কোলা। ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশ নিতে দর্শকদের এক লিটার কোকা-কোলা কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হতো।

স্ক্যান করা মাত্রই সেটি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ওয়েবপেজে নিয়ে যেত। এরপর ক্যাপের নিচে থাকা ইউনিক কোডটি জমা দিয়ে বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিলে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকেট জিতেছেন। এই ক্যাম্পেইনটি গত ১৫ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি ২০২৬ সালে শেষ হয়েছে। প্রতি ৯০ মিনিটে একটি টিকিট জেতার সুযোগ পেয়েছে প্রত্যেকে।

১৫০ দিনের ট্যুরে ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫টি স্থানে ট্রফিটি প্রদর্শিত হবে। এছাড়া পাঁচটি সংস্করণে ইতিমধ্যে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ১৮২টিতে সফর করেছে ট্রফিটি।

ইএইচ

Link copied!