ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:৫৫ পিএম

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
 মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও পুরোনো ঠিকানায় ফিরছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। এই চুক্তিতে মুস্তাফিজ পাচ্ছেন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স। দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়,'আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারে ফিরেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।'

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার তিন দিন পর, গত ৬ জানুয়ারি পিএসএলে তার খেলার বিষয়টি নিশ্চিত হয়। তবে তখন কোন দলে তিনি খেলবেন, তা জানানো হয়নি। নিলামের আগেই তাকে দলে টেনে নিল লাহোর কালান্দার্স।

এর আগে দুই দফায় লাহোর কালান্দার্সে নাম লেখালেও পিএসএলে মুস্তাফিজ খেলেছেন মাত্র একবার। ২০১৮ আসরে পাঁচ ম্যাচে তিনি ৬.৪৩ ইকোনমিতে চারটি উইকেট শিকার করেন।

লাহোর কালান্দার্স পিএসএলের অন্যতম সফল দল। সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি এবং তারা বর্তমান চ্যাম্পিয়নও। গত আসরে এই দলের হয়েই বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সাত ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।

আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। এবার ছয় দলের পরিবর্তে আট দল নিয়ে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি। আগের ড্রাফট পদ্ধতির বদলে এবার চালু করা হয়েছে নিলাম ব্যবস্থা। আগামী বুধবার নিলাম  অনুষ্ঠিত হবে।

এএন

Link copied!