মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন, শেখ হাছিনার নির্দেশ, জল বায়ু সহিষ্ঙ বাংলাদেশ, মজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন এ শ্লোগানে নোয়াখালীতে সৃজিত সামাজিক বনায়নের ৪০ কি.মি কিলোমিটার বাগানের সম্পৃক্ত ৪০ জন উপকারভোগীরর মাঝে ১২লাখ ৯৮ হাজার ৪৮০ টাকার চেক বিতরণ করেছে উপকূলীয় বন বিভাগ।
রোববার (২৯ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে অডিটোরিয়ামে দুপুরে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালীর মাইজদী এসএফএনটিসির অধীন ২০২০-২০২১ আর্থিক সালে বিক্রিত অর্থের এ চেক বিতরণ করা হয়।
১৯৯৯-২০০০ আর্থিক সনে ৭ নং ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা হতে পূর্ব দিকে আব্দুল হালিম জামে মসজিদ পর্যন্ত ৪.০ কি.মি. সংযোগ সড়ক বাগান সৃজন করা হয়েছিল। ২০২০-২০২১ আর্থিক সালে বিক্রিত উক্ত সামাজিক বনায়নের গাছ বিক্রয়লব্ধ লভ্যাংশ বিতরণের চেক চুক্তিনামা অনুযায়ী (শতকরা ৫৫% ) ৪০ জন উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। এতে প্রতিজন উপকারভোগী ৩২ হাজার ৪৬২ টাকার চেক পেয়েছেন।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী পরিচালক সফিউল আলম এবং জেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।
আরএস