দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১ জন আসামিসহ প্রায় ২ লাখ ৯৬ হাজার ৭৭০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
১৭ জুলাই ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ অচিন্তপুর, মনিপুর, বড়গ্রাম ও মোহনপুর ব্রিজ বিওপি কর্তৃক পৃথক ৪টি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ জন আসামিসহ ২ হাজার ৭৮৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ১৪৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের সিজার মূল্য ২ লাখ ৯৬ হাজার ৭৭০ টাকা।
এএন