ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৫:৩৭ পিএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মেন্দা কুঠিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আরমান হোসেন (২২)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এএন