পূবাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩’ পালন উপলক্ষে দোয়া আলোচনা সভা, দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে ৪০নং ওয়ার্ড মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শোক দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এম পি।
গাজীপুর সিটি কর্পোরেশন ৪০ নং ওয়ার্ডের আহ্বায়ক হাসানুল বান্না মজু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতাউল্লাহ মণ্ডল সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ।পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম জাহিদ আল মামুন।৪০,৪১,৪২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর, হোসনে আরা সিদ্দিকী জুলি।
শোক দিবস অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,ছোলেমান মোল্লা সদস্য সচিব ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আরএস