মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী

কারেন্ট জালের কারখানা ভেঙ্গে ফেলা হবে

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৭:৪২ পিএম

কারেন্ট জাল যেখান থেকে তৈরি হয় তা ভেঙ্গে চুরে দিতে প্রশাসনকে নির্দেশ দিলেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান।

সোমবার দুপুরে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চাঁদপুরে ইলিশ সম্পদ বৃদ্ধির জন্য নৌপথ খননেরও উদ্যোগ নেয়া হবে। এসময় তিনি জাটকা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার তাগিদ দেন। পরে তিনি অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে সাথে নিয়ে নৌ র‍্যালিতে অংশ নেন।

এসময় মৎস্য ও প্রাণী-সম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান,চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীমহলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরএস