রাজাপুরে প্রতিবন্ধীর চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ২

মাসুম বিল্লাহ, পিরোজপুর প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০২:০০ পিএম

পিরোজপুর ভান্ডারিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছাগলের হাট থেকে ২টি চোরাই ছাগল উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার হয় ২ আসামী।

শনিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) জনাব মোঃ মুকিত হাসান খাঁন ও ভান্ডারিয়া থানার ওসি জনাব আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ছাগল চোর চক্রের ২ জনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আবু তালেব হালদার থানা- নেছারাবাদ ও মোঃ লাল মিয়া বেপারী (৬০), থানা- ভান্ডারিয়া জেলা- পিরোজপুর । ছাগল দু’টোর প্রকৃত মালিক প্রতিবন্ধী রিপন হাওলাদার (৩৫) পিতা- মৃত সোবহান হাওলাদার থানা- রাজাপুর জেলা- ঝালকাঠি। 

তিনি শারীরিক প্রতিবন্ধী বিধায় তার সহায়- সম্বল ছিল উক্ত ছাগল দুটি যা গতরাতে আনুমানিক ১.০০ টার দিকে চুরি হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তুলনামূলক কম দামে ছাগল দুটো কিনে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসে। ভিকটিম তার ছাগল শনাক্ত করে হাতে পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

উক্ত সংঘবদ্ধ চোর চক্রের বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এবং ভান্ডারিয়া থানায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গৃহীত হয়েছে।

বিআরইউ