নেত্রকোণা উপজেলা পরিষদ নির্বাচন: প্রচার প্রচারণায় এগিয়ে অরুণ

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৮:০০ পিএম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নেত্রকোণা জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নির্বাচনে প্রার্থীরা ভোটের লড়াইয়ে নেমেছেন। শেষ সময়ের প্রচার প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

শনিবার পশ্চিম সাতপাই সিগন্যাল জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে আজহারুল ইসলাম অরুণ নির্বাচনি মতবিনিময় সভার আয়োজন করেন।

গাঢ় পাহাড়ের পাদদেশে স্মার্ট ও মডেল উপজেলা বিনির্মাণে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এ কে এম আজহারুল ইসলাম (অরুণ)। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে দায়িত্বশীল ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। এই উপজেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানসহ বিভিন্ন শ্রেণি পেশার ভোটার রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোণা সদর উপজেলা। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এ কে এম আজহারুল ইসলাম অরুণ উপজেলাকে একটি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত, সমৃদ্ধ, সুশিক্ষিত, স্মার্ট, সন্ত্রাস এবং মাদকমুক্ত পরিচ্ছন্ন উপজেলা জনগণের মাঝে উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষের ভরসার নাম আজহারুল ইসলাম অরুণ। আগামী ২১ মে ঘোড়া প্রতীকে ভোট প্রদানের জন্য হাজার হাজার ভোটার তাদের নিজ দায়িত্বে ঘরে ঘরে গিয়ে ভোট প্রত্যাশা করছেন। ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলার প্রায় সকল ভোটারদের চেয়ারম্যান পদে জনপ্রিয় প্রার্থী এ কে এম আজহারুল ইসলাম অরুণ।

শেষ সময়ের প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার সময় আমার সংবাদকে অরুণ জানান, জনগণের দোয়া ভালোবাসা আমার শক্তি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। আমি সকল ভোটারদের কাছে দোয়া, সহযোগিতা ও ঘোড়া প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানাই।

ইএইচ