রংপুর অঞ্চলের ভূমিহীনদের পূনর্বাসনে গুচ্ছগ্রাম নির্মাণের তাগিদ

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০২:১৫ পিএম

বৃহত্তর রংপুর অঞ্চলের ভূমিহীন, গৃহহীন ও নদী ভাঙা পরিবারদের পূনর্বাসনের জন্য জরুরি ভিত্তিতে গুচ্ছগ্রাম নিমার্ণের দাবি উঠেছে।

গুচ্ছগ্রাম- ৩য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের আওতায় খাস জমিতে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৩৫টি উপজেলার ভূমিহীন, গৃহহীন ও নদী ভাঙা পরিবারদের স্থায়ীভাবে পূনবার্সনের জন্য গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার এ দাবি জোরালো হয়ে উঠেছে।

এ ব্যাপারে বৃহত্তর রংপুর ভূমিহীন পূনবার্সন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের খন্দকার নীলফামারী জেলা প্রশাসকের কাছে সহযোগিতা কামনা করে প্রস্তাবনা প্রেরণের জন্য আবেদন করেছেন।

ইএইচ