পাবনার ভাঙ্গুড়ায় বাসস্থান-শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

পাবনা জেলা প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৩:৪২ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় ২৪  অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় বাসস্থান শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেছে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন।।

এ উপলক্ষ্যে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ১৮ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। 

পরবর্তীতে ০২ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এবং দুজনকে বাসস্থান এর সরঞ্জাম প্রদান করা হয়। এসকল শিক্ষার্থী ক্ষুদ্র-জাতিসত্বার।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু আজিদা পারভিন পাখি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা,  উপজেলা মেডিক্যাল অফিসার  উপজেলা শিক্ষা অফিসার সহ ভাঙ্গুড়া উপজেলার  সকল কর্মকর্তা বৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ক্ষুদ্র-জাতিসত্বার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে, তিনি এসময় বাল্যবিয়ে মাদক রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। ১৮ জন শিক্ষার্থীকে যথাক্রমে-২৫০০৳,৬০০০৳, এবং ৯৫০০৳ দেওয়া হয়।

বিআরইউ