খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ির এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করেছে করেছে ৩ বিজিবি লোগাং জোন এর অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভুঁইয়া, পিএসসি, এএসসি।
শনিবার (৩১ আগস্ট ) সকাল ১১ টার সময় লোগাং জোন এর সদর দপ্তরে এই সেবা মূলক কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুদান ও বিভিন্ন সহযোগিতা মূলক কার্যক্রম এর মধ্যে রয়েছে ১ জন দুস্থ গরীব ও অসহায় পরিবারকে সোলার প্যানেল, ৩ জন সেলাই কাজে অভিজ্ঞ অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন, ৪ টি অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান এবং ১ জন অসুস্থ রোগীর ঔষধ ক্রয়ের জন্য, ৫ জন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য, ১ জন এতিম শিশুর লেখাপড়ার জন্য, ১ জন বিধবা মহিলাকে ঘর মেরামতের জন্য, বিভিন্ন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও নেপালে অনুষ্ঠাতব্য দক্ষিণ এশিয়ার ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ২ জন খেলোয়াড়কে আর্থিক অনুদান প্রদান করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভুঁইয়া, পিএসসি, এএসসি।
এই সময় জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভুঁইয়া, পিএসসি, এএসসি বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
বিআরইউ