মেম্বারের ঘর থেকে বস্তাসহ ২৫৩ কেজি গরিবের চাল জব্দ

পাবনা জেলা প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১১:০৯ এএম

পাবনার ভাঙ্গুড়ায় মহিলা অধিদপ্তর কর্তৃক সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা ভিডাবলিউবির ২৫৩ কেজি চাল জব্দ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের ৮ ওয়ার্ডের ইউপি সদস্য রফিক এর বাড়ি থেকে বিভিন্ন জায়গা খোলা এবং বস্তাসহ এই চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী ।

মোছা. হাসিনা খাতুন এবং ছকিনা খাতুনের উভয় সাং রামনগর খান মরিচ, অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সকাল থেকে খানমরিচ ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় ইউপি কার্যালয় চত্বরে স্থানীয় সুবিধাভোগী কয়েকজন ওই চাল নেওয়ার জন্য আসে।

এ সময় রফিক মেম্বার সুবিধাভোগীদের থেকে চাউলের অংশ ভাগ চায়। সুবিধাভোগীরা অনেকেই রফিক মেম্বারকে ভাগের অংশ দিয়ে চাল নিয়ে যায়। আর যারা ভাগের অংশ দিতে আপত্তি করে তাদেরকে চাল দেওয়া থেকে বিরত রাখে।

ভিডাবলিউবির চাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন তাসমীয়া আক্তার রোজী সহকারী কমিশনার (ভূমি)।

তিনি জানান, জব্দকৃত চাল থানার জিম্মায় রাখা হয়েছে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা (অঃ দাঃ) থানায় একটি মামলা অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)তাসমীয়া আক্তার রোজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা (অঃ দাঃ) সহ ভাঙ্গুড়া থানা পুলিশ এবং উপস্থিত সাধারণ জনতা।

বিআরইউ