ভূঞাপুরে পাট কারখানায় অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০২:০০ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরের একটি পাট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার নিকরাইলের সিরাজকান্দি এলাকার যমুনা ফুড অফিসার ইন্ডাস্ট্রি জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুরোপুরি আগুন নিভিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পাট মিলের শ্রমিকরা জানায়, বন্ধের দিন থাকায় মিলের ভেতরে কেউ ছিল না। আমরা কয়েকজন বাহিরে কাজ করছিলাম। দেড়টার দিকে মিলের ভেতরে পোড়ার গন্ধ পাই। এগিয়ে গিয়ে দেখি আগুন লেগেছে। দ্রুত ম্যানেজারকে জানিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাট মিলের মিলের ব্যবস্থাপক সাজেদুর রহমান বলেন- শুক্রবার বেলা ২ টার দিকে খবর আসে জুট মিলে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে ভূঞাপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, পাটের তৈরি বস্তা, ক্লথ, ৬ টা তাঁত মেশিন ও রিপ্রেয়ার রুম আগুন লেগে কমপক্ষে দেড় থেকে ২ কোটি টাকার মালামাল এবং বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ পুড়ে গেছে। কীভাবে আগুন লেগে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার স্বপন বলেন- খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। পাট মিল কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন- জুট মিলে আগুন লাগার বিষয়টি জানতে পেরেছি এবং সেখানে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বিআরইউ