রাঙামাটিতে মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে সামনে প্রধান অতিথি থেকে রেস্টুরেন্টের উদ্বোধন করেন, ভেদভেদী ওয়ার্ড শাখা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
এ সময় তাঁতি দলের জেলা সভাপতি মোহাম্মদ আনোয়ার আজিম, বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ জাকির আহমেদ, জামাতে ইসলামী শিমুলতলী ওয়ার্ড সভাপতি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ শামীম, রেস্টুরেন্ট মালিকের ছেলে মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মালিকের ছেলে মো. আজিজুল ইসলাম জানান, মনোরম পরিবেশে খাবার পরিবেশন করা। দুপুর ও রাতের খাবারসহ সকল ধরনের ফাস্টফুড জাতীয় সব খাবার বিক্রি করা হবে।
বিআরইউ