কয়ারায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট: নিরাপত্তা জোরদারে প্রশংসা

তারিক লিটু, কয়রা (খুলনা) প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৩৮ পিএম

খুলনার কয়রায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলি ব্রিজ টোলপ্লাজা এলাকায় এই কার্যক্রম চালানো হয়। 

এ সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।

চেকপোস্টে নেতৃত্ব দেন কয়রা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আদনান রাকিব। 

তার নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্য এবং আমাদি পুলিশ ফাঁড়ির চার সদস্য অংশ নেন। যৌথ উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। এছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইকসহ অন্যান্য যানবাহনও তল্লাশি করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, মোটরসাইকেল ২৫টি, ট্রাক ১টি, কাভার্ড ভ্যান ১টি এবং ইজিবাইক ৫টি পরীক্ষা করা হয়েছে।

যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের চেকপোস্ট কার্যকর ভূমিকা রাখছে। অভিযানের সময় কোনো মামলা হয়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানিয়েছেন, যৌথবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তারা মনে করছেন, নিয়মিত এই ধরনের তল্লাশি কার্যক্রম মাদক, চোরাচালান ও অপরাধ প্রবণতা রোধে বিশেষ ভূমিকা রাখবে। নৌবাহিনী ও পুলিশের এই উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

ইএইচ