ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:০৫ পিএম

‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে।

রোববার সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র উদ্যোগে জেলা শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এনএম শাহজালাল, নাসরিন ইসলামসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, জনগণের তথ্য জানার অধিকার শুধু গণতন্ত্র নয়, সুশাসনেরও অন্যতম হাতিয়ার। তাঁরা অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশ, এবং তথ্য আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জেএইচআর