বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৭:২২ পিএম

বরিশাল ফজলুল হক এভিনিউ রোডের সিটি কর্পোরেশনের মার্কেটের সার্ক টেইলার্স এর কারখানা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের নাম রমজান। তার বাড়ি স্বরূপকাঠী। সে বিয়ে করেছিল ২ সন্তানের এক জননী কে। 

টেইলার্স মালিক জানায়, বিয়ের পর তার বউ এবং শালা রা প্রায়ি ঝামেলা করত। ৫ মাস আগে এই সার্ক টেইলার্সে চাকরী নিয়েছিলো সে। কিছুদিন আগে রমজান বলেছিলো থানায় জিডি করবে। গলায় ফাঁস দেয়ার আগে তার মৃত্যুর জন্য বউ-শালা দায়ী করে চিরকুট লিখে গেছেন তিনি। 

পুলিশ জানায়, মৃতদেহটি উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বাকী টা বলা যাবে।

জেএইচআর