পোরশায় নীতপুর সীমান্তে দুই ভারতীয় মহিষ আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৫:৩৯ পিএম

নওগাঁর পোরশায় নীতপুর সীমান্তে ১৬ বিজিবি’র বিশেষ টহলদল মালিকবিহীন দুটি ভারতীয় মহিষ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাইব/এসআইপি ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন নীতপুর বিওপি’র সীমান্ত মেইন পিলার ২২৯ থেকে আনুমানিক ৪ কিমি বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর-হাতিকুচা আম বাগানের ভিতরে মহিষ দুটি বিচরণ করতে দেখা যায়।

খবর পেয়ে বিশেষ টহল কমান্ডার জেসিও-৯০৯২ সুবেদার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে ফোর্সের বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে এবং মালিকবিহীন ২টি মাঝারি ভারতীয় মহিষ আটক করে।

মহিষগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। আটক মহিষ দুটি কাস্টমে জমা দেওয়া হয়েছে।

জেএইচআর