চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৪:৪৪ পিএম

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দায়িত্বভার গ্রহণের পর তিনি এক জনবান্ধব, স্বচ্ছ ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

মঙ্গলবার সকালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় নবাগত ডিসি চট্টগ্রামের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী করতে সব শ্রেণির মানুষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল করতে সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর আগে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

ইএইচ