যশোরের চৌগাছার মাশিলা-হিজলী সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ১০ জনকে পুশব্যাক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার বিকেলে ভারতের বয়রা বিএসএফ ও মাসিলা বিজিবি ক্যাম্প পতাকা বৈঠক করে এ ১০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠায়।
বাংলাদেশ অভ্যান্তরে ভারতের থেকে পুশব্যাক করা ব্যক্তিরা হলেন- যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের সুরমান সরদারের ছেলে আবু সাঈদ (৪৯) তার স্ত্রী সখিনা বেগম (৪১), খুলনা জেলার তেরখাদা উপজেলার নয়া-বারাসাত গ্রামের মাসুদ মোল্লার ছেলে রাব্বি হাসান (২১) তার স্ত্রী নাসরিন বিবি (১৯) ও তাদের কন্যা রাহেলা খাতুন (২) মৃত শেখ আব্দুল কাহাফের স্ত্রী মেহেরুনেছা (৭৫), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী মাছুরা বিবি (৩৫) ও তার ছেলে নুর জালাল ওসমান (১৫) আর এক ছেলে ওমর ফারুক গাজী (১২) ও মেয়ে মিনারা খাতুন (৮)
৪৯ মাশিলা সীমান্তের হিজলি বিজিবি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক হাসান আলী বলেন, ভারতের বয়রা সীমান্তে পতাকা বৈঠক করে বিএসএফ বিকেলে তাদের ফেরত দেন। আমরা তাদেরকে চৌগাছা থানা হেফাজতে দিয়েছি।
পুশব্যাক হওয়া আবু সাঈদ বলেন, আমাদের মধ্যে কেউ ভারতের গুয়াভারে কেউ হরিয়ানায় ও কেউ উত্তর খন্ডে,কলিকাতা দমদম ইয়ার পোর্টের পাশে ও হাওড়ায় ছিলাম। সেখান থেকে আমাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। সেখান থেকে আমাদের পাতাকা বৈঠকের মাধ্যমে পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
চৌগাছা থানার (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিকেলে পুশব্যাক করা ১০ জন বাংলাদেশিকে চৌগাছা থানা হতে আদালতে পাঠানো হয়েছে।
জেএইচআর